চাঁদপুর জেলার ১৬ নং রুপসা দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো : শরীফ হোসেন খান পবিএ রমজানের পবিএতা রক্ষায় ১৬ নং ইউনিয়নে রমজানের দিনের বেলায় হোটেল রেস্টুরেন্ট চায়ের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আজ ২ এপ্রিল শনিবার দুপুরে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই নির্দেশনা দেন । তার স্ট্যাটাসটি হুবহুব নিচে দেয়া হলো-
"মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন
প্রিয় ১৬ নং রুপসা দক্ষিন ইউনিয়ন বাসি, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে কিংবা রাস্তাঘাটের মোড়ে যে সকল চায়ের দোকান হোটেল রেস্তোরাঁ আছে রমজানের পবিত্রতা রক্ষার্থে, দিনের বেলায় সকল হোটেল রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ থাকিবে।
এই আইন যাহারা অমান্য করিবেন, তাহাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।
আদেশক্রমে
মোঃ শরীফ হোসেন খান
চেয়ারম্যান
১৬ নং রুপসা দক্ষিন ইউনিয়ন"
এই বিষয়ে চেয়ারম্যান শরীফ হোসেন খানের কাছে জানতে চাইলে তিনি অনলাইন চাঁদপুর টিভিকে বলেন আমি চাই আমার ইউনিয়নে সকলে রমজানের পবিএতা রক্ষা করুক । শাস্তির বিষয়ে জানতে চাইলে তিনি হেঁসে বলেন- বিষয়টা শাস্তির নয় । রমজানের পবিএতা রক্ষার গুরুত্ব দিতে বা বোঝাতে শাস্তির কথাটা বলা হয়েছে । তবে কাউকে শাস্তি নয়, আমরা মাইকিং করতেছি, এবং রমজানে দিনের বেলায় আমাদের তদারকি টিম কাজ করবে । যে বা যারা হোটেল রেস্টুরেন্ট বা চায়ের দোকান খোলা রাখতে চাইবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তা বন্ধ রাখতে বলা হবে।

Comments
Post a Comment