প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার এস.এস সি ২০২১৮ ব্যাচ’র সিঙ্গেল কমিটির সহ সভাপতি মাহাদী মোহাম্মদ বাবুকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি এস.এস.সি ২০১৮ ব্যাচ এর শিক্ষার্থী।
রায়পুর সিঙ্গেল কমিটির সভাপতি নাঈমুল হৃদয় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন বলেন, সে সিঙ্গেল কমিটির আইন বহির্ভূত কাজ করেছে ও আইন অমান্য করেছে। আমরা তদন্ত করে জানতে পারি সে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। এটা দুঃখজনক ও তার জন্য দুর্ভাগ্যজনক। তাই কমিটির সবার সম্মতিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
রায়পুর সিঙ্গেল কমিটির সাধারণ সম্পাদক ঈমন আহমেদ বলেন, তার এই বহিষ্কার সকলের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যাতে করে কেউ ভবিষ্যতে প্রেমের মতো সম্পর্কে না জড়ায় আর আমরা সব সিঙ্গেলদের আহ্বান জানাব আপনারা নারীদের প্ররোচনায় পড়ে ভুলেও প্রেমে পড়ে ক্যারিয়ার জীবনের সোনালী সময় নষ্ট করবেন না।
প্রসঙ্গত, রায়পুর সিঙ্গেল কমিটি ৯ ফেব্রুয়ারিতে “বিয়ে করবো না যতোদিন; সিঙ্গেল থাকবো ততোদিন। ” এ স্লোগানকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে রায়পুর সিঙ্গেল কমিটি নামে রক্ষণশীল একটি সংগঠন। এস.এস সি ২০১৮ ব্যাচ এর সিঙ্গেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। বর্তমানে এই সিঙ্গেল কমিটিতে অর্ধশত সদস্য রয়েছে।
Comments
Post a Comment