হাজীগঞ্জ- ফরিদগঞ্জ-রামগঞ্জ ১০ কিলোমিটার সড়ক মরণফাঁদ । কর্তৃপক্ষের দৃষ্টি কামনা।


হাজীগঞ্জ- ফরিদগঞ্জ-রামগঞ্জ ১০ কিলোমিটার সড়ক যেনো মরণফাঁদ । কর্তৃপক্ষের দৃষ্টি কামনা।

প্রতিবেদক : MD RONI

চাঁদপুর জেলার সড়কগুলোর মধ্যে অন্যতম ব্যস্তময় সড়ক হচ্ছে হাজীগঞ্জ-ফরিদগঞ্জ-রামগঞ্জ ২০ কিলোমিটারের আঞ্চলিক মহাসড়ক। দীর্ঘদিন ধরে এই সড়কটি প্রতিদিনই বাইপাস সড়ক হিসেবে কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, লক্ষীপুর, নোয়াখালী ও চট্টগ্রামের বাস, ট্রাক, কার্গো, মাইক্রোসহ ছোটবড় যানবাহন চলাচল করে আসছে। সেই সড়কে দায় সাড়া সংস্কারের ফলে জায়গায় জায়গায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বর্ষার শুরু থেকে অতি বৃষ্টির ফলে এসব স্থানে দিন দিন গর্তের আকার বড় হয়ে পানিবন্দি হয়ে প্রতিনিহিত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। লক্ষ্য করা গেছে, হাজীগঞ্জ বাজারের ব্রিজের পর জিয়ানগর এলাকা, রনি এন্ড জনি বিক্সফিল্ডের সামনে, বেঁলচো বাজার, সেন্দ্রা বাজার, মনতলা বাজার ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকা ঘনিয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে চরম ঝুঁকি মরণ ফাঁদে পরিনত হয়েছে। বিশেষ করে, হাজীগঞ্জ উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলার সীমান্তবর্তী স্থান মনতলা বাজার মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে বড় সমস্যার সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় অতি দ্রুত রাস্তাটি মেরামতের জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।

Comments