চাঁদপুরের মেঘনা নদীতে দিনে দুপুরে ৩টি ট্রলারে ডাকাতি | সর্বস্ব লুট | গ্রেফতার ২ |


চাঁদপুর জেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারে দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে। ১৮ জুলাই রবিবার বিকেল সাড়ে চারটার সময় শরীয়তপুর ফেরিঘাট থেকে চাঁদপুর আসার পথে এ ডাকাতির ঘটনা ঘটে। চাঁদপুর নৌ থানার ওসি মোঃ মোজাহিদুল ইসলাম এ ঘটনা নিশ্চত করেন।

ডাকাতের কবলে সর্বস্ব হারিয়ে যাত্রীরা এর সাথে ট্রলার চালক ও মাঝি জড়িত থাকতে পারে সন্দেহে তাদের দুজনকে মারধর করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের বিষয়টি তদন্ত করছে।

ডাকাতের কবলে পড়া সৈকত (২৫) নামে একজন যাত্রী জানান, তিনি চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মচারী। ডিসি ফুড কর্মকর্তাকে শরিয়তপুর ফেরিঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে ঘাটের ট্রলারযোগে চাঁদপুর শহরের দিকে আসার জন্য ওই ট্রলারে উঠে। সেসহ প্রায় ৩০/৩৫ জন যাত্রী ছিল ট্রলারটিতে। বিকেল চারটার সময় ট্রলারটি চাঁদপুরের উদ্দেশ্যে আসতেছিল আধাঘন্টা চলার পর হঠাৎ ১০/১২ জনের ডাকাত দল স্প্রীডবোট নিয়ে এসে চলন্ত ট্রলারের পথ গতিরোধ করে। এ সময় ডাকাতরা অস্ত্রশস্ত্র নিয়ে যাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং যা কিছু আছে সবকিছু দিয়ে দেয়ার জন্য বলে। অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেওয়া হয়।

সৈকত আরো জানায়, তার স্মার্টফোন এবং তার কাছে থাকা ৯ হাজার টাকা ডাকাতরা নিয়ে যায়। এভাবে প্রত্যেক যাত্রীর কাছে যা ছিল সব কিছু লুট করে নিয়ে তারা নদী পথে শরিয়তপুরের দিকে চলে যায়।

এ ঘটনার আগে আরো দুটি ট্রলারে একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়েছে বলে জানা যায়।

এদিকে চাঁদপুর থানা ওসি মো জাহিদুল ইসলাম জানান, ডাকাতির ঘটনা সাথে সাথে নৌ-পুলিশের প্রত্যেকটি জায়গায় মেসেজ চলে যাওয়ার পর নৌ পুলিশের ধাওয়ায় নৌ পুলিশের ধাওয়া এবং চেয়ারম্যান স্টেশন এলাকার স্থানীয় জনগণ ডাকাতির খবর পেয়ে ধাওয়া করে পালিয়ে যাবার সময় দুই ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ সময় ডাকাতি করে পালিয়ে যাবার সময় ডাকাতের কাজে ব্যবহৃত স্প্রীডবোটটিও এলাকাবাসীর সহায়তায় জব্দ করা হয়েছে। আটক দুই ডাকাত এবং স্প্রীড বোটটি এখন শরীয়তপুর সখিপুর থানা পুলিশের তত্ত্বাবধানে রয়েছে বলে চাঁদপুর নৌ থানা সূত্রে জানা গেছে।

এখানে উল্লেখ্য, প্রতিবছর ঈদ আসলে চাঁদপুর নৌ অঞ্চলে যাত্রীবাহী ট্রলারে ডাকাতি সংঘটিত হয়ে আসছে। ইতিপূর্বে শরীয়তপুর সুরেশ্বর থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী একটি লঞ্চে দিনে দুপুরে ডাকাতি সংঘটিত হয়েছিল।

Comments

  1. California legislation permits residents of California to request sure particulars about how their data is shared with third events for direct advertising purposes. If you're a California 솔카지노 resident and want to make such a request, please contact us at . To opt out of getting information about you shared with third events for direct advertising purposes, please ship your opt-out request to . • With your consent or at your direction including if we notify you thru our Services that the information you provide might be shared in a selected manner and you provide such data. If we make adjustments, we will notify you by revising the “Last Updated” date at the top of the coverage, and, in some instances, we may offer you extra prominent notice . We encourage you to evaluate the Privacy Policy everytime you entry our Services to remain informed about our data practices and about methods have the ability to|you presumably can} assist protect your privateness.

    ReplyDelete

Post a Comment