ফরিদগঞ্জে অটো দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত |


চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আ: মতিন বতু (৬৫) নামে ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ ১৬ জুলাই শুক্রবার ফরিদগঞ্জ উপজেলার মদিনা বাজার-তুলাতলি সড়কে এ দুর্ঘটনা ঘটে। ৩ মেয়ে ও ১ ছেলের জনক নিহত ব্যবসায়ী আবদুল মতিন বতু ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্ণি দুর্গাপুর গ্রামের মৃত আলিফ খাঁর ছেলে।

স্থানীয় ইউপি মেম্বার রফিকুল ইসলাম বাচ্চু জানান, শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজার থেকে অটোবাইক করে বাড়ি ফেরার পথে মদিনা বাজার-তুলাতলি সড়কের একলাশপুর এলাকায় দুর্ঘটনায় পতিত হয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই পান ব্যবসায়ী আবদুল মতিন বতু নিহত হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। নিহতকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।

Comments