ফরিদগঞ্জে বাজারে যারার পথে নিখোঁজ | পাওয়া গেলো লাশ | দেখুন, ভিডিওসহ |

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামে আনন্দ বাজার সংলগ্ন নিখীল লোধের বাড়ীর দক্ষিণ পার্শ্বের কচুরিপানা ভরা খালে আজ ২৫ জুলাই রবিবার দুপুরে অনাথ দাশ নামে এক জেলের লাশ উদ্ধার হয় ।

স্থানীয়রা জানান লাশটি দেখে মনে হয় ৮/১০ বা তারও বেশী দিনের পুরানো বলে মনে হয়। তীব্র দূর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশে দৃষ্টি দিয়ে  মৃতদেহটি দেখে স্থানীয়রা। জনপ্রতিনিধিকে বিষয়টি অবগত করা হয়েছে। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলী হায়দার পাটওয়ারী জানান, ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর ও দক্ষিণ কড়ৈতলী গ্রামকে বিভক্তকারী ডাকাতিয়া নদীর একটি খালে কচুরীপানার মধ্যে মানুষের লাশ পড়ে আছে বলে স্থানীয় লোকজন জানায়। পরে থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে আজ ২৫ জুলাই রবিবার দুপুরে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে গলিত লাশটি উদ্ধার করা হয়েছে । জানাযায়, নিহত ব্যক্তি ফরিদগঞ্জের ৮নং ইউনিয়নের খুরুমখালী গ্রামের প্রয়াত গোপাল চন্দ্র দাসের ছেলে। পেশায় সে জেল ! নিহত অনাথ দাস তিন সন্তানের জনক। এদিকে লাশ উদ্ধারের সন্ধান পেয়ে একই ইউনিয়নের খুরুমখালী গ্রামের রঘুনাথ দাস আজ ২৫ জুলাই রবিবার ঘটনাস্থলে গিয়ে লাশটি তার নিখোঁজ ভাই অনাথ দাস(৫৭) এর বলে সনাক্ত করেন। তিনি জানান, গত সোমবার সকালে তিনি বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরেন নি। ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান, প্রাথমিক ভাবে লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করতে গেলেও ঘটনাস্থলেই লাশটির পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তি অনাথ দাস। পেশায় একজন জেলে। তার ভাই রঘুনাথ দাস পরনের লুঙ্গি ও গায়ের গেঞ্জি দেখে সনাক্ত করেছেন। লাশটি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চাঁদপুরে পাঠানো হচ্ছে।

Comments