ফরিদগঞ্জবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেন্ত্রী সেলিনা আক্তার এবং জামাল উদ্দিন|




পবিত্র ঈদুল আযহা ২০২১ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন গত ফরিদগঞ্জ পৌর মেয়র নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, ছাত্রলীগের সাবেক নেত্রী সেলিনা আক্তার শেলী।

এক শুভেচ্ছা বার্তায় সেলিনা আক্তার শেলী বলেন, ত্যাগের মহিমার উজ্জল কোরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা হোক আনন্দময় ।

তিনি আরও বলেন, মহামারি করোনাকালে সকলে সচেতন হই । ফরিদগঞ্জবাসী সকলে মিলে এক হয়ে ঈদ উদযাপন করি।

উল্লেখ্য,চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে ১৯৯২-১৯৯৬ সাল ও পরবর্তীতে ২০০২ সাল পর্যন্ত তিনি ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর স্বামী প্রয়াত মো. ফয়সাল ছিলেন একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল গণির বড় মেয়ে সেলিনা আক্তার শেলী শিক্ষাজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করেন। এছাড়া সর্বশেষ অনুষ্ঠিত ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে জনগণের বিপুল ভোটপান সেলিনা আক্তার সেলি । এবং ফরিদগঞ্জ উপজেলার আপাময় জনগণকে পবিত্র ঈদুল আযহা ২০২১ এর ঈদ শুভেচ্ছা জানিয়েছেন সেলিনা আক্তার সেলির আপন ছোট ভাই সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও সমাজসেবক মো : জামাল উদ্দিন ।

Comments