ফরিদগঞ্জ পৌর নির্বচনে ব্যালট ছিনিয়ে নৌকায় ভোট প্রতিবাদ করলে বলে বাড়ী চলে যান অভিযোগ|


চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আজ ১৪ ফেব্রুয়ারী রবিবার ভোট অনুষ্ঠিত হচ্ছে । এই নির্বাচনে সকাল থেকেই ভোটে অনিয়ম, ব্যালট ছিনিয়ে নেয়া, বিত্রনপির এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেন ফরিদগঞ্জ পৌরসভায় মেয়র পদে বিত্রনপির ধানের শীষ প্রার্থী মো : ইমাম হোসেন । আজ ১৪ ফেব্রুয়ারী রবিবার সকাল ১০টায় বিত্রনপির মেয়র প্রার্থী মো : ইমাম হোসেন সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচন বর্জন করেন । তিনি বলেন ভোটারদের ব্যালট ছিনিয়ে নিয়ে জোরপূর্বক নৌকায় ভোট দেয়া হচ্ছে । "আমার মা আজ সকালে ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে তারও ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মারা হয় । ইমাম হোসেন বলেন আমি এসব অনিয়ম ভোট ডাকাতির প্রতিকার চেয়ে ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবির কাছে অভিযোগ দিলে প্রশাসন থেকে বলা হয় আপনি বাড়ি চলে যান । তাই এই ভোট ডাকাতির প্রহসনের নির্বাচন বর্জন করলাম । ভোট বর্জন সংবাদ সন্মেলনে এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিত্রনপির সাধারন সম্পাদক মো : মজিবুর রহমান দুলাল, পৌর বিত্রনপির সভাপতি আমানত গাজী, বিত্রনপি নেতা নাছির পাটওয়ারী, আমজাদ হোসেন শিপন, টুটুল পাটওয়ারী, সোহাগ প্রমূখ । অন্যদিকে আজ সকালে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুসায়েদ সরকার তার ফেজবুক আইডিতে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে সাথে নিয়ে ছবি দিয়ে স্ট্যাস্টাসে লিখেন "বিজয় সুনিশ্চিত" ।

Comments