চাঁদপুরের ফরিদগঞ্জে হোটেলে ঢুকে ছাত্রলীগের হামলা | বিত্রনপির ২ কর্মি আহত | গুরুতর ১ |


চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় বিত্রনপির কর্মিদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে । ৭ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনায় ২ বিত্রনপি কর্মি আহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। ১৪ ফেব্রুয়ারী ফরিদগঞ্জ পৌর নির্বাচন | নির্বাচন উপলক্ষে প্রচারনা চালিয়ে বিএনপি কর্মিরা ৭ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে হোটেলে নাস্তা খেতে বসে। তখন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা সোহাগ জহিরের নের্তৃত্বে ২০/২৫ ছাত্রলীগ কর্মি হোটেল ঢুকেে বিএনপি কর্মিদের উপর হামলা চালায় । এতে  বিত্রনপি কর্মি আনোয়ার হোসেন (২৫) সালমান (২২) আহত হয় । তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এ বিষয়ে ফরিদগঞ্জ পৌর মেয়র পদে বিত্রনপির ধানের শীষ প্রার্থী মো : ইমাম হোসেন বলেন নির্বাচনি প্রচারের পর প্রতিদিন সন্ধ্যায় বিত্রনপি কর্মিরা আমার বাড়ীর পাশে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের হোটেলে নাস্তা করে। রবিবার সন্ধ্যায় নাস্তা খাওয়া অবস্থায় ছাত্রলীগ নেতার্মিরা হোটেলে ঢুকে সন্ত্রাসী কায়দায় বিএনপি কর্মিদের উপর হামলা চালায় । এতে ২ বিএনপি কর্মি আহত হয় ১ জনকে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে । এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি শহিদ হোসেন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এটা নির্বাচনি ঘনঘটারই অংশ । বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশি নজরদারী ও তৎপরতা বাড়ানো হয়েছে ।

Comments