ফরিদগঞ্জে ওয়াজ মাহফিলে মাইকে অনুমতি লাগবে নাচগানের জন্য লাগবেনা !


চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় যে কোনো ওয়াজ মাহফিলে আজ ৩ জানুয়ারী রবিবার থেকে আগের মতো মাইক ভাড়া বা সাউন্ড সিস্টেম ভাড়া নেয়া যাবেনা । গতকাল ২ জানুয়ারী শনিবার ফরিদগঞ্জ উপজেলার ৫০ জন মাইক ভাড়া ও সাউন্ড সিস্টেম ভাড়া দেয়া ব্যবসায়ীকে থানায় ডেকে কঠোর নির্দেশ দেন ওসি । ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন মাইক ব্যবসায়ীদের বলেন এখন থেকে কোনো ওয়াজ-মাহফিলে মাইক ভাড়া দেয়ার আগে সেই ওয়াজ মাহফিল কমিটির কাছে জানতে হবে ওয়াজ মাহফিলের অনুমতি জেলা প্রশাসক দিয়েছেন কিনা । যদি জেলা প্রশাসকের অনুমতি না থাকে তবে সেই ওয়াজ মাহফিলে মাইক ভাড়া দেয়া যাবেনা। এই অঙ্গীকারে ফরিদগঞ্জ উপজেলার ৫০ জন মাইক ও সাউন্ড  সিস্টেম ব্যবসায়ীর কাছে অঙ্গীকার নামায় স্বাক্ষর নেন ওসি শহীদ হোসেন । অঙ্গীকারনামায় লেখা রয়েছে ওয়াজ মাহফিলে মাইক এবং সাউন্ড সিস্টেম ভাড়া দেয়ার আগে ওয়াজ মাহফিলের জেলা চাঁদপুর প্রশাসকের বৈধতা আছে কিনা তা জেনে নিবো এবং ঐ ওয়াজ মাহফিল সম্পর্কে ফরিদগঞ্জ থানা পুলিশকে অবহিত করিবো, অন্যথায় আইনের আওতায়  আসিবো ।  এই  বিষয়ে ফরিদগঞ্জ উপজেলার সচেতন মহলের প্রশ্ন হচ্ছে অঙ্গীকার নামায় শুধু ওয়াজ মাফিলে মাইক ভাড়ার ক্ষেত্রে শর্ত দেয়া হয়েছে । সেখানে কোনো নাচ গানের অনুষ্ঠানে মাইক ভাড়ার ক্ষেত্রে এমন কোনো শর্ত রাখা হয়নি কেন ? 

Comments

  1. ফরিদগঞ্জে মাইক ব্যবসায়ীরা সাক্ষর করে না হয় কার্যক্রম মেনে চললো,কিন্তু যে সব আয়োজক গন ফরিদগঞ্জের টাকা দিয়া ফরিদগঞ্জে মাহফিল করে সাউন্ড সিস্টেম আনে রামগঞ্জ, রায়পুর,চাঁদপুর থেকে,তাদের ব্যাপারে কি আইনি পদক্ষেপ নিলো।
    আমরা কর দেই,আমাদের এলাকার হক আমাদের।
    কিন্তু কিছু আয়োজক,পাজিল।
    তাদের ব্যাপারে কঠোর হওয়ার আহবান।।

    ReplyDelete

Post a Comment