চাঁদপুর জেলার মতলব উওর উপজেলায় পরকীয়া প্রেমিক-প্রেমিকাকে গ্রেফতার করেছে মতলব উওর থানা পুলিশ । জানা যায় ২০১৩ সালে মতলব উওর উপজেলার গালিম খাঁ গ্রামের শাহিদুন আক্তারের সাথে কুমিল্লার দাউদকান্দি দক্ষিণ থানার নসিবদী গ্রামের কাতার প্রবাসি বিল্লাল হোসেনের সাথে বিয়ে হয় । এর পর তাদের ঘরে তিন সন্তানের জন্ম হয় । বিল্লাল কাতার থাকার সুবাদে তিন সন্তানের জননী শাহিদুন আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়ে মতলব উওরের সাকিব নামে যুবকের সাথে । আর দীর্ঘদিন এই পরকীয়া জুটি ঢাকায় আত্মগোপণ করে বিয়ে ছাড়া সংসার করে আসছিলো । আর নভেম্বর মাসে স্বামী বিল্লাল হোসেন বাড়ীতে এসে স্ত্রীকে খুঁজে হয়রান হয়ে পুলিশের সহযোগিতা চান । পরে স্ত্রী তার স্বামীর সাথে যাবেনা বলে বেঁকে বসে । পুলিশ জানতে চায় পালিয়ে যাওয়া যুবকের সাথে তার বিয়ে হয়েছে কিনা । তখন যুবক সাকিব জানায় তারা বিয়ে করেনি কিন্তু সংসার করতেছে । এঘটনায় ২৮ ডিসেম্বর সোমবার পরকীয়া জুটি ও স্বামী বিল্লালকে চাঁদপুর জেলার নির্বাহী ম্যাজিস্টেট মো : হাসানিজ্জামানের আদালতে তোলা হলে স্ত্রী শাহিদুন আক্তার মত পাল্টায় । আদালতে বলে সে তিন সন্তান নিয়ে স্বামীর ঘরে যাবে । আদালত ২৮ ডিসেম্বর সোমবারের রায়ে স্ত্রী শাহিদুনকে বিল্লালের ঘরে পাঠিয়ে দেয় । এবং অন্যের স্ত্রীকে ভাগিয়ে পরকীয়ায় লিপ্ত হওয়ায় ২৬ বছরের যুবক সাকিবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ।

Comments
Post a Comment