চাঁদপুরের মতলব অটো-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে আহত ৫


 চাঁদপুর জেলার মতলব উওর উপজেলার নন্দলালপুর বাজার সংলগ্ন নন্দলালপুর সরকার বাড়ি রোডে আজ ২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় অটো এবং প্রাইভেটকার সংর্ঘষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । এর মধ্যে অটোচালকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয়রা । আহতদের মতলব উওর উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনাস্থলে মতলব উওর থানার পুলিশ পৌছেছে ।


Comments