ফরিদগঞ্জে ৬টি মোবাইলসহ চোর আটক ।


 চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১১ নং ইউনিয়নের পশ্চিম একলাশপুর গ্রামে ৬টি চোরা মোবাইলসহ এক যুবক স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছে । আজ ২৫ ডিসেম্বর শুক্রবার সকালে এই ঘটনা ঘটে । ঘটনার বিবরনে একলাশপুর গ্রামের সমাজকর্মি তারেক বলেন- আজ ২৫ ডিসেম্বর শুক্রবার সকালে ফরিদগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামে বেপারি বাড়ী সংলগ্ন এলাকায় সন্দেহজনক এক যুবক ঘুরাঘুরি করে এবং স্থানীয় গ্রামবাসীর সন্দেহ হলে তাকে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলেও সে তার নাম ঠিকানা বলেনি। পরে তার কাছে থাকা ৬টি মোবাইল উদ্ধার করে স্থানীয়রা । মোবাইলগুলো কার, কোথায় পেয়েছে তারও সদ্যুত্তর না দিলে গ্রামবাসী যুবককে আটক করে ১১ নং ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি অবগত করে । পরে  ১১ নং ইউনিয়নের আনোয়ার চৌকিদারের পাহারায় তাকে ফরিদগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে একলাশপুর গ্রামের সমাজকর্মি তারেক বলেন ইদানিং একালাশপুর সহ আসেপাশের গ্রামগুলোতে ঘরের সিঁদ কেটে ঘরে ঢুকে মোবাইল, স্বর্ণ, অলংকারসহ মূল্যবান জিনিসপত্র চুরি বেড়েছে বহুগুণ । আটক যুবক সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে । 

Comments